নাটোরের লালপুরে পূর্ববিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আশরাফুল ইসলামের বিরুদ্ধে।
আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আরজ আলী।
লালপুর থানার এসআই সুকোমল সরকার সাংবাদিকদের জানান, আজ সকালে আরজ আলী খেজুর গাছ থেকে রস নামিয়ে বাড়ি ফেরার সময় আশরাফুল ইসলাম তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন এসে আরজ আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আশরাফুলকে আটকের জন্য পুলিশ অভিযানে নেমেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এমবি





