গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কারর করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই পরীক্ষার্থীদের বহিষ্কারর করা হয়।
কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, আজ (১২ ফ্রেরুয়ারি) ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ে পরীক্ষা হচ্ছিল। এ সময় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
রুবেল/এমবি





