বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়ায় আদালতের রায়ের তাৎক্ষনিক প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে শহর জামায়াতে ইসলামী।
বিক্ষোভ মিছিলটি সোমবার দুপুরে ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক আকন্দের নেতৃত্বে শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যাময়ী স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আল হেলাল তালুকদার, শিবিরের শহর সেক্রেটারী রেজাউল করিম, জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, জেলা উত্তর শিবিরের সভাপতি আব্দুল বারী ও সেক্রেটারী মাহবুব আকন্দ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনাব মুহাম্মদ কামারুজ্জামান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করে নেতৃত্বশূন্য করে জামায়াতকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, যতদিন পর্যন্ত জামায়াতের একজন কর্মী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সরকারের এই চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
এমকে





