ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শহীদ মিনারের কাছে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক ঢাবির দুই ছাত্রকে আটক করে র‌্যাব। স্থানীয়দের সহায়তায় র‌্যাব-১০ এর একটি টহল দল তাদের আটক করে দাবি করেছে।

আটককৃতরা হলেন হাসানূর রহমান (২৫) ও শাহদাত হোসেন শুভ (২৪)।

র‌্যাব সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ঢাবির শহীদ মিনারের কাছাকাছি এলকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় র‌্যাব-১০ এর সদস্যরা তাদের আটক করে।

আটককৃত হাসানূর ঢাবির আরবি সাহিত্য বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি এফ রহমান হলের ৫০৫ নম্বর রুমে থাকতেন। নবীনগর শ্যাম নগর এলাকার আব্দুর রশিদের ছেলে।

শাহদাত পরিসংখ্যান বিভাগের ছাত্র। তিনি রাজধানীর শ্যামলীতে থাকেন। গ্রামের বাড়ি মানিকগঞ্জ।

এএইচ