নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদ অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে সেই আসন শূন্য হবে।

বুধবার (২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব বলেন, গেজেট সংসদ সচিবালয়ে পাঠিয়ে দিয়েছি। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে জাতীয় সংসদের স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছে।

ইসি সচিব আরও বলেন, তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। আর সংসদ অধিবেশনের ৯০ দিনের মধ্যের কেউ শপথ না নিলে সেই আসন শূন্য হবে।

এএস