গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বেঞ্চি গ্রামের খাজা মিয়ার ছেলে স্ত্রী পাখি বেগমকে (২২) শ্বাসরোধে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী জালাল উদ্দিন (২৮)।
রবিবার সকালে উপজেলার কামদিয়া ইউনিয়নের বেঞ্চি গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ। ।
স্থানীয়রা জানান, পারিবারিকভাবে দেড় বছর আগে জালালের সঙ্গে পাখির বিয়ে হয়। তাদের সংসারে ছয় মাসের একটি সন্তান রয়েছে। তবে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে সব সময় কলহ লেগেই ছিল।
গত শনিবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ কারণেই রাতে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করেন।
রবিবার সকালে ঘরের মেঝেতে পাখির মরদেহ ও ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো জালালের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।
পরে রবিবার পুলিশ মরদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমই





