চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে অবৈধভাবে লিবিয়াগামী ৩৯ জনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
র্যাবের-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন জানান, ভূয়া ভিসার মাধ্যমে অবধৈভাবে কয়েকজন লিবিয়া যাচ্ছে এমন খবর পেয়ে বিমানবন্দরে অভিযান চালানো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ৩৯ জন লিবিয়াগামীকে আটক করা হয়।
তাদেরকে র্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এমবি





