দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকা থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এসময় জাকির হোসেন নয়ন (২৭) নামে এক যুবককে আটক করা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। জাকির হোসেন নয়ন শহরের মিশন রোড এলাকার কালু মিয়ার ছেলে।
দিনাজপুর র্যাব-১৩ এর অধিনায়ক (সিও) মেজর মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙা হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে নয়নকে আটক করে র্যাব সদস্যরা।
পরে নয়নের শরীর তল্লাশি চালিয়ে কোমর থেকে একটি বিদেশি রিভলবার ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এসএইচ





