সাভার পৌর এলাকায় দুই ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষ ইন্টারনেট ব্যবসায়ী বাপ্পী।
বুধবার (১৫ জুন) দুপুরে পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লা মাদ্রাসা মসজিদের সামনে এঘটনা ঘটে। আহত ব্যবসায়ীরা হলেন, মনির হোসেন (২৪) ও আব্দুল্লাহ আল মামুন (২৬)।
এলাকাবাসী জানান, দুপুরে ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদ এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নেটলাইন দেওয়ার কাজ করছিলেন ব্যবসায়ী মনির হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। এসময় নেটলাইন দিতে তাদের বাধা দেন বাপ্পী। পরে বাপ্পী দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওএফ
জাতীয়
সাভারে দুই ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে জখম
সাভার পৌর এলাকায় দুই ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষ ইন্টারনেট ব্যবসায়ী বাপ্পী।





