গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহত গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে।

শনিবার (০২ জুলাই) রাত সোয়া ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছায়।

এ সময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা। এতে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এদিকে, মরদেহটি একনজর দেখার জন্য বৃষ্টি উপেক্ষা করে নিহতের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরাসহ আশপাশের গ্রামের লোকজন।

নিজ বাড়িতে জানাজা শেষে রাত সাড়ে ১০টায় রবিউলকে তার বাবার কবরের পাশে দাফন করা হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

ওএফ