পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আজ (২৯ আগস্ট) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এদিন পূর্বনির্ধারিত সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন আগামী ৭ সেপ্টেম্বরের ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে।
এদিকে ট্রেনের অগ্রিম টিকেট পেতে রবিবার রাত থেকেই কমলাপুর রেল স্টেশনে ভীড় করছেন শত শত মানুষ। লাইনে দাঁড়িয়ে, শুয়ে-বসে থেকে নির্ঘুম রাত পার করে সোমবার ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা।
সকাল ৮টা নাগাদ যখন টিকিট বিক্রি শুরু হয় তখন কমলাপুর রেল স্টেশন জুড়ে হাজারো মানুষের ভীড়।
এমএনজে





