রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১৭শ’ পিস ইয়াবাসহ ইলিয়াস (২৭) নামে এক যুবককে ‍আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে সকাল ৯টায় নামার পর তাকে আটক করা হয়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের যাত্রী ইলিয়াস সকাল ৯টায় কমলাপুর স্টেশনে নামেন। ‌গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়াসের দেহ তল্লাশি করে ১৭শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইলিয়াসের বাড়ি বান্দরবান জেলায়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান ওসি মজিদ।

এমকে