গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামকে (৩৮) সোমবার বিকালে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, ৬ এপ্রিল বিদ্যালয় কক্ষে প্রাইভেট পড়ানোর সময় নবম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করেন শিক্ষক নজরুল ইসলাম।
এ ঘটনায় পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির জরুরি বৈঠকে শিক্ষক নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, উক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
এমআইএস।





