চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার মধ্যম রামপুর কেতুরা মসজিদ এলাকায় নিজ বাসায় খুন হয়েছে আব্দুল বাতেন খোকন (৫৫) নামে এক ব্যাক্তি। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পুলিশ আজ শনিবার সকালে ঐ বাসা থেকে বাতেনের স্ত্রী জেসমিন আক্তার ও তার পরকিয়া প্রেমিক আলাউদ্দিনকে আটক করেছে।

আটক আলাউদ্দিন একই থানার নয়াবাজার এলাকার জাফরের ছেলে এবং জেসমিনের বাড়ি কুমিল্লা জেলার মনোহরদী উপজেলায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী হত্যাকাণ্ড এবং দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরকিয়ার ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে ।

মাসুম/নাজিব ।