চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকা থেকে দু’টি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ আবদুল বারি (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আবদুল বারি শিবগঞ্জ উপজেলার আইয়ুব আলীর ছেলে।
আজ রোববার তাকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মাইনুল ইসলাম আটকের এ তথ্য নিশ্চিত করেছেন।
এবি





