ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এক পাষণ্ড পিতা তার ৫ বছরের শিশু পুত্রকে গলাকেটে হত্যা করেছে।

আজ (শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেশরগঞ্জ সড়কের তালতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

শিশুপুত্রকে হত্যার পর নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছে। পিতার শারীরিক অবস্থার অবনতির আশংকায় ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তির কারনে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, উপজেলার বরুকা গ্রামের হাজী জয়নাল আবেদীনের পুত্র হাবিবুর রহমান (৩৫) পাশ্ববর্তী ইচাইল গ্রামে ৭/৬ বছর আগে বিয়ে করে। তাদের ঘরে রিয়াদ (৫) নামে শারিরীক প্রতিবন্ধী শিশু পুত্র সন্তান রয়েছে।

হাবিবুর রহমান জামালপুরে একটি এনজিওতে চাকরিকালীন দ্বিতীয় বিয়ে করেন। এ খবর প্রথম স্ত্রী শোনার পর ২/৩ মাস আগে হাবিবুরকে স্বামী তালাক দিয়ে সে বাপের বাড়ি চলে যায়।

হাবিবুরের ভগ্নীপতি চান মিয়া জানান, তার শ্যালক হাবিবুর বৃহস্পতিবার জামালপুর থেকে বাড়ীতে আসার কথা তিনি শুনেছেন। তার শারিরীক প্রতিবন্ধী শিশুপুত্রকে নিয়ে পারিবারিক ভাবে হাবিবুর অশান্তিতে ছিল বলে তিনি জানান।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রহরায় উন্নত চিকিৎসার জন্য পিতা হাবিবুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমবি