ফেনীতে মো. রিপন (২১) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভির রাতে ফেনী শহরের রামপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিপন স্থানীয় নাসির মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি বাগেরহাটের স্থায়ী বাসিন্দা সেন্টু মিয়ার ছেলে।
ফেনী শহরের রামপুর পাটোয়ারী পাড়ায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন রিপন।
ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি আটকরা।
এম এ





