বরিশালে হরিজন, দলিত ও বেদে সম্প্রদায়ের ৫০ জনকে প্রশিক্ষণ দিয়ে সনদপত্র বিতরণ ও ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে সমাজসেবা অধিদফতর।
কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ শেষে সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ সদনপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
নগরীর কালিবাড়ী রোডের বরিশাল সমাজসেবা অধিদফতরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর পরিচালক মো. মোশারেফ হোসেন।
এসময় মহানগর সমাজসেবা কর্মকর্তা আল মামুন তালুকদার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ও প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





