ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চন্দ্রজানী গ্রামে সাপের ছোবলে বিল্লাল হোসেন (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
বিল্লাল কোটচাঁদপুর উপজেলার ভগমানপুর গ্রামের নবীছউদ্দিনের ছেলে এবং ঝিনাইদহ মল্লিক ইসলাম কারিগরী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানায়, বিল্লাল হোসেন চন্দ্রজানী গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে কাজ করতে যায়। রোববার রাতে খাওয়া শেষে ঘরের বারান্দায় শুয়ে ছিল সে।
রাত ১টার দিকে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। টের পেয়ে ওই বাড়ির লোকজন তাকে স্থানীয় কবিরাজের দ্বারা ঝাড়ফুঁক করায়। কিন্তু এতে সে সুস্থ না হয়ে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়।
পরে সোমবার সকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যায় সে।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বায়েজিদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





