রাঙামাটির রাজস্থলী থানার কলেজপাড়া এলাকা থেকে অং ক্রাউ রাখাইন (২৫) নামের আরাকান আর্মির এক সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় দুটি ঘোড়া, আরাকান বাহিনীর তিন সেট পোশাক, তিনটি ল্যাপটপ, তিনটি ক্যামেরাসহ মূল্যবান কাগজপত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে