লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার কেথুড়ি গ্রামের মাইজের বাড়িতে পরকিয়ার জের ধরে স্ত্রীর হাতে স্বামী সুমন (২৫) খুন হয়েছে।
শনিবার সকাল ১১ টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।
নিহত সুমন পশ্চিম নোয়াগাঁও গ্রামের দাইনার বাড়ির জয়নাল আবেদিনের পুত্র।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সুমন হোন্ডা যোগে তার বন্ধুসহ শশুর বাড়ি থেকে স্ত্রীকে আনতে যায়। এ সময়ে স্ত্রীর পরক্রিয়া প্রেমিক আনোয়ার হোসেনকে মাতাল অবস্থায় অসামাজিক কাজে জড়িত অবস্থায় দেখতে পায়।
এ নিয়ে সুমনের সাথে প্রেমিক, স্ত্রী ও শাশুড়ির বাক বিতন্ডা সৃষ্টি হয়। পরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে রাতে সুমনকে শ্বাসরোধে হত্যা করে নোয়া গাওঁ বাজারের পশ্চিমে রাস্তায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সুমনের স্ত্রী আমেনা আক্তার ও শাশুড়ি রহিমাকে গ্রেপ্তার করেন।
ঘটনায় শনিবার দুপুরে সুমনের মা সুরাইয়া বেগম বাদী হয়ে প্রেমিক আনোয়ার, স্ত্রী আমেনা আক্তার ও শাশুড়ি রহিমা বেগমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত চলছে।
এমকে





