টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মো. তারা মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০২ জুলাই) দুপুরে মির্জাপুর গ্রামের দুর্গাপুর এলাকার পরিমলের কলাবাগান থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার (০১ জুলাই) দুপুরে বাড়ি থেকে বের হন তারা মিয়া। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার দুপুরে দুর্গাপুর এলাকার পরিমলের কলাবাগানে তারা মিয়ার মরদেহ থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে পুলিশ তারা মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, মৃতের নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
ওএফ





