বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জনকে আটক করা হয়েছে।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এদিন রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ আহ্সান কবির নগরীর জেলে বাড়ীর পোল সংলগ্ন কাউনিয়া প্রধান সড়ক থেকে মোঃ শামীম খাঁন নামে একজনকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে তার বাসায় থাকা ১২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে রাত ১০ টার দিকে অপর এক অভিযানে নগরীর চিহ্নিত গাঁজা বিক্রেতা ও একাধিক মাদক মামলার আসামি মালেককে ৫ কেজি গাঁজাসহ আটক করে ডিবির এসআই চিন্ময় মিত্র।
উভয় ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার (ডিবির এসি) আজাদ রহমান।
এসএইচ





