গাইবান্ধার পলাশবাড়ীতে ১৬’শ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী ঠান্ডা মিয়াকে (৩০) আটক করেছে গাইবান্ধা ডিবি পুলিশ।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত সাড়ে ৯ টায় গাইবান্ধা ডিবি পুলিশের ওসি শামীম হাসান সরদারের নেতৃত্বে এসআই মাহবুব ও এএসআই ফেরদৌস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা নামক স্থানে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারসহ মাদক কারবারির হোতা পবনাপুর ইউনিয়নের পারবামুনিয়া গ্রামের মৃত আঃ ছাত্তার মিয়ার ছেলে ঠান্ডা মিয়াকে গ্রেফতার করে।

মাদক কারবারি ঠান্ডার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।


এআই