সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ তে দাড়িয়েঁছে। আহত হয়েছে কমপক্ষে ৪৯ জন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আংশকা করা হচ্ছে।

রবিবার ভোররাত ৪টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শহরের আভিসিনা ক্লিনিক, মেডিনোভা ক্লিনিক, মঈন উদ্দিন মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোররাতে চট্টগ্রাম থেকে সাব্বির পরিবহন নামের একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। সৈয়দপুর থেকে আরেকটি বাস ঢাকা যাচ্ছিল।

মূলিবাড়ি এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো তিনজন নিহত হয়।

ঘটনার পর সেতু বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়।

খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন, পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহম্মেদ ও সেতু বিভাগের ট্রাফিক ম্যানেজার লেফটেন্যান্ট কমোডর মুজাহিদ উদ্দিন ঘটনাস্থল ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।

এসএইচ