বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
বুধবার (২২ ডিসেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম মান্নান হীরার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসস’র।
বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত মান্নান হীরা গত রাতে কাকরাইলে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর শাহজাহানপুরস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলে বুধবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
মান্নান হীরার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।
তিনি আরণ্যক নাট্য দলের সদস্য ও পথ নাটক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ পথ নাটক পরিষদের সাবেক সভাপতি ছিলেন মান্নান হীরা।
এমবি





