কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল। বাংলাদেশের প্রতিনিধি দলটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কলকাতায় পৌঁছে।

রাতেই কলকাতায় ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ’র হাতে গ্রেফতার বর্ধমান বিস্ফোণের ঘটনায় অভিযুক্ত ‘জঙ্গি’ সাজিদকে জিজ্ঞাসাবাদ করে প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে রয়েছেন এনএসআইয়ের ডিরেক্টর কর্নেল আবু হেনা মুস্তফা কামাল, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক কর্নেল আবুল কালাম আজাদ, ডিজিএফআই মেজর আতিকুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি আব্দুল আজিজ ও পুলিশ হেডকোয়ার্টার এআইজি মাহফুজুর রহমান।

শুক্রবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক কার্যালয় নবান্নে প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশের প্রতিনিধি দল।

জেএ