সন্ত্রাসী হামলার অভিযোগে মৌলভীবাজারের রাজনগরে ৭ সন্ত্রাসী পুলিশের হাতে আটক হয়েছে। হামলায় আহত হয়েছেন ২ জন। শুক্রবার সন্ধ্যা রাতে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,যাদুর কুল গ্রামের জনৈক রিক্সা চালককে মারধরের ঘটনায় একই এলাকার মারজান ও আশুক মিয়ার মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। এই দ্বন্ধের জেল ধরে মারজান মিয়া (২২) পাশ্ববর্তি ফেঞ্জুগঞ্জ উপজেলার ৬ যুবককে ভাড়া করে আশুক মিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেয়।

শুক্রবার সন্ধ্যায় যাদুর কুল এলাকায় ৬ যুবক আশুক মিয়া (৫০) ও তার স্ত্রী রুশনা বেগম (৪০) এর উপর হামলা চালালে এলাকাবাসি সন্ত্রাসীদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হচ্ছেন মারজান(২০),সুজেল মিয়া(২৬),আব্দুল মুমিত(২৪),সেকুল মিয়া(২০),মঈন মিয়া (২৪),মইনুল ইসলাম(২০),জুবেল মিয়া (৩০)।

রাজনগর থানার উপ-পরিদর্শক হিল্লুল রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুশনা বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন এবং আটককৃতদের সেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ