ঢাকা মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, প্রত্যাহার করে নেওয়া ওসির নাম গাউসুল আলম।

বিমানবন্দর থানার ওসি (তদন্ত) নুরুল আলম বলেন, ‘থানার সহকারী কমিশনার নিজাম উদ্দিনের একটি প্রতিবেদনে গাউসুল আলমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে।’ তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ঠ কোনো অভিযোগের কথা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ওএফ