ঢাকা-বরিশাল নৌ-রুটে ঈদে ঘরমুখো যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেয়া শুরু হতে না হতেই শেষ হয়ে গেছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
ঢাকা-বরিশাল নৌপথে বিলাসবহুল লঞ্চে কেবিনের টিকিট এখন যেন সোনার হরিণ। চাহিদার তুলনায় কেবিনের সংখ্যা কম। এছাড়া ঈদ ও পূজার ছুটি একসঙ্গে হওয়ায় টিকিটের চাহিদা বেড়ে গেছে।
এ কারণে প্রিয়জনদের সঙ্গে ঈদ করা নিয়ে শঙ্কায় রয়েছেন যাত্রীরা। এছাড়া সময়মতো বুকিং দিয়েও কেবিন পাননি বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।
তবে এত সংকটের মধ্যেও যারা টিকিট পেয়েছেন, আনন্দ প্রকাশ করেছেন তারা।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





