বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে কুপিয়ে আহত করার অভিযোগে এক বখাটেকে আজ চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বখাটে মো. শাহ মোজাম্মেল (২৩) মিরসরাই উপজেলার গরিয়াশ গ্রামের শাহ আলমের ছেলে। এব্যাপারে পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মোজাম্মেল গত ২৯ জুন প্রতিবেশি মুন্নী আক্তারকে কুপিয়ে মারাত্মক আহত করে। মুন্নী এখন প্রায় পঙ্গু হওয়ার পথে। এই ঘটনায় মুন্নীর বাবা জাফর আহমেদের দায়ের করা মামলা তদন্ত করছে পিবিআই। ওই মামলায় মোজাম্মেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পিবিআই পরিদর্শক সন্তোষ।

মাসুম/এআই