মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের জেলখানা-আখ সেন্টার এলাকায় ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে এ দূর্ঘটনা ঘঠে,এতে ভ্যান চালক ফুলমিয়া (২৮) এবং যাত্রী আবু সালেক (২৫) গুরুতর আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। দুজনের বাড়ী সদর উপজেলার জগদল ইউনিয়নের ঘোড়ানাছ এলাকায়।

প্রত্যাক্ষদর্শীরা জানান,“ট্রাকটি পুলিশ লাইনের দিক থেকেই বেপরোয়া গতিতে ঝিনাইদহ দিকে যাচ্ছিল। আমরা আখ সেন্টার মাঠে খেলা করছিলাম। হঠাৎ ট্রাকটি বিপরীত দিক থেকে এসে মাগুরাগামী চলন্ত ভ্যানকে ধা্ক্কা মারে। এতে ভ্যানে থাকা দুজনেই সড়কে ছিটকে পড়ে।”

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আরিফুর রহমান জানান,আহত ভ্যান চালক ফুলমিয়ার অবস্থা খুবই শোচনীয়। তার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথায় প্রচন্ড আঘাতে রক্তক্ষরণ হচ্ছে।

তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।অপরজনের অবস্থাও আশঙ্কাজনক । মাগুরা সদর থানা সূত্রে জানা যায়,ঘাতক ট্রাকটি ড্রাইভার সহ আটক করা হয়েছে।

সাইফুল্লাহ/এএস