রাজধানীর আজিমপুরের পলাশী রোডে রাসেল মিয়া (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কামরাঙ্গী চরের সিদ্দিক ব্যাপারীর ছেলে রাসেল। আহতের ভাই শফিক জানান, রাসেল মাছের ব্যবসা করে। সকালে বাড়ি থেকে ব্যবসার কাজে রিকশা করে নিউমার্কেট যাচ্ছিল। পলাশী রোডে পৌঁছলে মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী রিকশার গতি রোধ করে। এরপর তার ডান পায়ে গুলি করে ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
কেএইচ





