মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে।
বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা হয়।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগ বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।
এ হরতালকে কেন্দ্র করে খুলনা মহানগরীতে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, এর মধ্যে দৌলতপুর থানায় ১১ জন, খুলনা থানায় ৫ জন, সোনাডাঙ্গা থানায় ৩ জন, খানজাহান আলী থানায় ৩ জন এবং খালিশপুর থানায় ১ জন আটক রয়েছেন।
আটকরা সবাই জামায়াত-শিবিরের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলেও জানান তিনি।
এএইচ





