রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নৌ-পুলিশ জানায়, বরিশাল থেকে আসা লঞ্চ কর্ণফুলী-৯ টার্মিনালে পৌঁছানোর পর আরেক লঞ্চ এমভি শ্রীনগর-৭-কে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হয়।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে একজন মারা যায়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর।
এমবি





