রংপুরের বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ কর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ জানান, কোতয়ালীতে বিএনপির দুই ও জামায়াতের তিন, মিঠাপুকুরে জামায়াতের এক, পীরগঞ্জে জামায়াতের তিন এবং কাউনিয়ায় জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, একই সময় জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলা ও অপরাধে জড়িত থাকায় ৫০ জনকে গ্রেফতার করেছে জেলার পুলিশ।
এআর





