চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দিন ও রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬১ জন ওয়ারেন্টভুক্ত আসামি।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান জানান, বৃহস্পতিবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬১ জন,
নাশকতার মামলায় লোহাগাড়া থেকে জামায়াতের এক জন ও নিয়মিত মামলায় নয় জনসহ মোট ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এআর





