বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৫০ লাখ ছাড়িয়েছে। আর এই মহামারিতে মৃতের সংখ্যা ২০ লাখ ২৯ হাজার ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, আজ (১৮ জানুয়ারি) সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৫০ লাখ ৩ হাজার ৫৩৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২০ লাখ ২৯ হাজার ৯৩৮ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৫ কোটি ২২ লাখ ৬৯ হাজার ৬৪৪ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৬৪৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫৩২ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৪৭ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৯৮৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭৪ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৩০ হাজার ২৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৪১ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকে রয়েছে পঞ্চম স্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৫ হাজার ৭৪০ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ হাজার ৪২৯ জনের।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। সবমিলিয়ে রোববার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত দেশে ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৯০৬ জনের।

একইসময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন হয়েছে।

এমবি