বিরোধী মত প্রকাশের স্বাধীনতা না থাকলে এ ধরনের জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটে বলে মন্তব্য করছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বিরোধীদেরও মত প্রকাশের স্বাধীনতা দিতে হয়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ড. মিজানুর রহমান আগামী এসএসসি পরীক্ষার আগে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান।
জেএ





