বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত অনুষ্ঠিত হবে রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে। এই মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। মোনাজাতের আগে বাদ ফজর থেকে হেদায়তি বয়ান দিবেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।

ইজতেমার শীর্ষ মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন ও ইজতেমার মুরব্বি মোহাম্মদ ইলিয়াছ এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব। ওইদিন হেদায়েতি বক্তব্য দেন তাবলিগ জামাতের মুরব্বিরা। দ্বিতীয় পূর্বের বিশ্ব ইজতেমায় ঢাকাসহ ১৩ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।

মুসল্লিদের চাপ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। গত ১২ জানুয়ারি হয় প্রথম পর্বের মোনাজাত।

ইজতেমা সফল করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সাত স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।