চট্টগ্রাম জেলার লোহাগাড়ার পশ্চিম কলাউজানে গতকাল বিকাল ৫টার দিকে পুকুরের পানিতে ডুবেএহেছান(৩)নামে এক শিশু নিহত হয়েছে।
এহেছান পশ্চিম কলাউজান হাছান আলী মিয়াজি পাড়ার দর্জি নুর হোছাইন এর ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়নিহত এহেছান কে তার পারিবারিক পুকুর হতে ডুবন্ত অবস্থায় মৃত উদ্ধার করে পুকুরে গোসল করতে নামা তার এক প্রতিবেশী।
সন্ধ্যায় তার নামাযে জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এহেছান অকাল মৃত্যুতে তার এলাকা ও পরিবারের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
এমই/মাসুম





