ঠাকুরগাঁও ও মৌলভীবাজারে এক এক শিশুসহ দুই জনের মৃত্যু খবর পাওয়া গেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী গ্রামে মরিয়ম নামে এক গৃহবধূর এবং মৌলভীবাজারের সদর উপজেলায় রায়হান মিয়া শিশু মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী গ্রামে বজ্রপাতে মরিয়ম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার ছেলে মাসুদ রানা (১৮) আহত হয়।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। মরিয়ম গোদাগাড়ী গ্রামের আলমের স্ত্রী।
আহত মাসুদ রানাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে ঝড়-বৃষ্টি সময় মা-ছেলে নিজ ঘরেই শুয়েছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়।
একই ঘটনায় আহত মাসুদ রানাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে মৌলভীবাজারের সদর উপজেলায় বজ্রপাতে রায়হান মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারায়ণ চা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রায়হান নারায়ণ চা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান জানান, দুপুরে ঝড়-বৃষ্টির সময় নারায়ণ চা গ্রামের বাড়ির পাশের মাঠে গরু আনতে যায় রায়হান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।
কেএইচ





