সাতক্ষীরায় ঝড়ে গাছচাপা পড়ে তানভীর (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তানভীর ওই এলাকার আলম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় শিশু তানভীর বাড়ির বাইরে ছিল। সেখান থেকে বাড়িতে ফেরার পথে একটি নারকেল গাছ ভেঙে তার গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
ওএফ





