ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ভূইঁয়ার বড় ভাই আওয়ামী লীগ নেতা মো. আবুল মনসুর ভূইঁয়া হত্যা মামলার এজহারভূক্ত ৪৩ জন আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২রা মার্চ) ময়মনসিংহ ৪নং আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করে সকল আসামীদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২০শে নভেম্বর নান্দাইল উপজেলা সদরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের এক পর্যায়ে আবুল মনসুর ভূইঁয়া নির্মমভাবে নিহত হন।

বিজ্ঞ আদালত আসামী খায়রুল ইসলাম, হাসান মাহমুদ জুয়েল, গোলাম মোস্তাফা সরকার, ফয়সাল ফকির, মোজাম্মেল হক বাচ্চু, আব্দুস সালাম, হাফিজুর রহমান রিপন, শহিদসহ ৪৩ জনকে কারাগারে প্রেরণ করেন। হত্যা মামলার সকল আসামীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নান্দাইল উপজেলার নেতাকর্মী।

কেএইচ