বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহাম্মেদ, সাবেক ছাত্রদলের সাংগঠনকি সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ নিখোঁজ নেতাদের সন্ধান ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পুরানা পল্টনের বিজয় নগর এলাকায় এই মিছিল বের হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সোহেলের নেতৃত্বে মিছিলটি বিজয় নগর পানির ট্যাংক থেকে শুরু করে পুরানা পল্টনে এসে শেষ হয়। এ সময় পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মিছিলে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, নাছির উদ্দিন শাওন, সাইদুর রহমান রয়েল, আনোয়ার জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ওমর ফারুক, মামুন হোসেন, ফরাদ ভূঁইয়া, রফিকুল ইসলাম রফিক, ইব্রাহিম ভূঁইয়া সাগর, আব্দুল আলিম, নূরে আলম, কেএম শাখাওয়াত হোসেন, মো: আলাউদ্দিন, জাকির হোসেন, আর এ গণি মোস্তফা, মো: সালাউদ্দিন, জোবায়ের হোসেন আক্কাস, আহাম্মেদ শাহরিয়ার, ছাত্রনেত্রী রাহেলা হক রঞ্জু, ইব্রাহীম কবির মিঠু, গাজীপুর ছাত্রদলের নেতা মো. নাইম, চাটখিল থানা ছাত্রদল নেতা হোসেন তানভীরসহ ২০/২৫ জন নেতাকর্মী।
কেএইচ





