গুলশান হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জড়িত থাকার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান।
তিনি বলেন, এ ধরনের ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে আটকের পর তাকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার যখন প্রমাণ পাই তখন আমরা তাকে গ্রেফতার দেখাই।
রোববার (১৪ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ উত্তর দেন।
এমএনজে





