নড়াইলে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসন ও ব্র্যাকের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য দেন ব্র্যাক জেলা প্রতিনিধি বিভাঞ্জন বিশ্বাস, চিত্রশিল্পী বলদেব অধিকারি প্রমুখ।

এমএ