স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরা সরকারি বালক বিদ্যালয় মাঠে পুলিশ, আনসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মাহাবুবর রহমান ও পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে শহরের নোমানী ময়দানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসএম