বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর খলিসাগুড়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
তারা হলেন- বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল বাসেদের ছেলে রাজিব হোসেন ওরফে সুমন (৩০) ও সাখারিয়া উলিপুর ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ওলি (২০)।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি এলজি, ২ রাউন্ড গুলি ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়।
বুধবার (২৭ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, সন্ত্রাসী রাজিব হোসেন ওরফে সুমনের বিরুদ্ধে বগুড়া সদর থানাসহ বিভিন্ন থানায় খুন, অস্ত্র, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওএফ





