ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আগ্নেয়াস্ত্রসহ রবিউল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টায় ওই উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের শ্বশুর বাড়ি থেকে রিভলবারসহ তাকে আটক করা হয়।

আটক রবিউল ঠাকুরগাঁও সদর উপজেলার রহিয়া কুজিশহর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।

রানীশংকৈল থানার অফিসার ইন চার্জ (ওসি) সুকুমার মোহন্ত জানান, মঙ্গলবার রাতে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসে রবিউল। ওই রাতেই রবিউলের পকেট থেকে অস্ত্রটি পড়ে গেলে শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ হয়।

পর তার কাপড়ের ব্যাগে রিভলবারটি দেখার পর নিশ্চিত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ রবিউলকে আটক করে।

কেএইচ